বিরোধীদের দমাতে সরকারের পেছন থেকে কাজ করছে একটা শক্তি: মির্জা ফখরুল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৬, ২০২১ | ৫:২৪
Link Copied Successfully!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, যারাই এই সরকারের বিরোধিতা করছে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ভয়ংকর একটা শক্তি সরকারের আড়ালে থেকে কাজ করছে। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দী দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম নামের দুটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মীর হেলাল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‌‌‘কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর জেল থেকে বেরিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টেই বোঝা যায় ভয়ংকর একটা শক্তি পেছন থেকে, এই সরকারের আড়ালে থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের অভিযোগ, লেখক মুশতাক আহমেদ শুধু লেখার অপরাধে, কিশোরকে শুধু কার্টুন আঁকার অপরাধে নির্মমভাবে অত্যাচার করে মাসের পর মাস আটক রাখা হয়েছে।

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম কোথাও ছিল না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনবার এফআইআর করেও যখন নাম পাওয়া যায়নি, তখন আরেকজনকে ধার করে নিয়ে এসে নতুন করে অভিযোগপত্র তৈরি করে তাঁকে (তারেক রহমান) সেখানে আসামি দেখানো হয়েছে। এখন যেকোনো ঘটনা ঘটলে তাঁর নাম দিয়ে দেওয়া হচ্ছে।

বিএনপির মহাসচিবের দাবি, সারা দেশে তাঁর দলের ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথা মামলা দেওয়া হয়েছে। এখন তাঁদের রাস্তায় নামতে দেওয়া হয় না। পথে বেরিয়ে কথা বলতে দেওয়া হয় না।

বিজ্ঞাপন

আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর পালন করা হচ্ছে। স্বাধীনতার লক্ষ্য কী ছিল, চেতনা কী ছিল? গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা।

স্বাধীনতার চেতনা আজ ভূলুণ্ঠিত বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্রকে পুরোপুরিভাবে দলীয়করণ করা হয়েছে। অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে রাজপথ ছাড়া কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আমাদের রাজপথে গিয়ে ফায়সালা করতে হবে।’ দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আসুন, ঘুরে দাঁড়াই। রাজপথ গরম করুন। রাজপথ থেকে সিদ্ধান্ত নিয়ে বেগম জিয়াকে গুলশানের বাড়ি থেকে মুক্ত করা এবং তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে হবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ইকবাল হাসান আরও বলেন, ‘এই মার আর খাওয়া যাবে না। এই ব্ল্যাকহোলে আর ঢোকা যাবে না।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা