হাজীগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৩০, ২০২০ | ১১:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিখোঁজ সেকান্দার বেপারীর (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।


শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ও ধেররা এলাকার কোকোকলা ঘাটে ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের কাঁঠালী দিঘীরপাড় বেপারী বাড়ী।

নিহতের ভাতিজা ঈমান হোসেন বলেন, গত ২৮ মে বৃহস্পতিবার বিকালে চাচা সেকান্দার বেপারী হাজীগঞ্জ বাজারের উদ্দেশে যায়। তারপর আর বাসায় ফিরেনি। আমরা মাইকিং অব্যাহত রেখেছি। আজ মৃতদেহের সন্ধান পেলাম।

জানতে চাইলে তিনি বলেন, চাচার এক মেয়ে আছে। তার কোন শত্রু নাই। তিনি দীর্ঘদিন ধরে বছর ধরে কোন কাজ করেন না।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে শাহনারা আক্তার হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সেই নিখোঁজ সাধারণ ডায়েরী করা হয়নি। এখন হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি ও তদন্ত অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, তার গলায় ইটের বস্তা বেঁধে পানিতে চুবিয়ে দেয়া হয়। প্রথমে এক জেলে তাকে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা