পাপুলের শূন্য আসনে উপ-নির্বাচন ১১ এপ্রিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৬:১২
Link Copied Successfully!

মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতে চার বছরের জেল হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি শহিদ ইসলাম পাপুলের শূন্য আসনে উপ-নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার ইসির ৭৭তম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। এ আসনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই মার্চ ১৯, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। ভোটগ্রহণ ১১ এপ্রিল। এ উপ-নির্বাচনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় তার লক্ষ্মীপুর-২ আসনটি সোমবার (২২ ফেব্রুয়ারি) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রকাশিত আসন শূন্য ঘোষণার গেজেটে উল্লেখ করা হয়েছে, ‘কুয়েতের ফৌজদারি আদালত কর্তৃক গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্বলনজনিত ফৌজদারি অপরাধে ০৪ (চার) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ২৭৫ লক্ষ্মীপুর-২ হইতে নির্বাচিত সংসদ-সদস্য জনাব মোহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ-সদস্য থাকিবার যোগ্য নহেন। সেই কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি হইতে তাহার আসন (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য হইয়াছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী ২৭৫ লক্ষ্মীপুর-২ হইতে নির্বাচিত সংসদ-সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হইল। ’

শূন্য আসনে নির্বাচনের বিধান অনুযায়ী, ২৮ জানুয়ারি থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আগামী ২৮ এপ্রিল নব্বই দিন পূর্ণ হবে। এর আগেই আসনটিতে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল ইসির।

সূত্র: ভোরের কাগজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা