
হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ” মহান শহিদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১খ্রি.” পালিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন সাথে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পবিত্র কোরান থেকে তেলোওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আলম এবং পবিত্র গীতা পাঠ করেন সহকারী শিক্ষকা সুইটি সাহা। বিদ্যালয়ের পক্ষে পরিচালকমন্ডলী ও শিক্ষক – শিক্ষিকাবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহিদমিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আজকের দিবসের উপর মূল পতিপাদ্য উপস্থাপন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ উত্তম কুমার সূত্রধর, ভাষা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন উপাধ্যক্ষ রাশিদা বেগম, দিবসের তাতপর্য নিয়ে পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন,অভিজিত সাহা,আবদুল্লাহ আল মেহমুদ।
পরিশেষে সভাপতির বক্তবের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন সহকারী শিক্ষক কাউসার হোসেন। পরিচালকদের মধ্যে মেহেদী হাছান ফিরোজ, রতন চন্দ্র ভৌমিক, সঞ্জয় কুমার লোধ, খালেদুর রহমান বাবু,মোঃ সেলিম ভূইয়া, মোঃ সাইফুল ইসলাম,শিমুল সাহা, বাবুল সাহা,শ্যামল ধর ও সহকারী শিক্ষক শিক্ষিকাগনসহ সকলে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।


দিবসটি উপলক্ষে অনলাইনে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিচারকমন্ডলী বিজয়ী প্রতিযোগিতের নাম ঘোষণা করেন। করোনা কালীন বিদ্যালয় বন্ধের কারনে শিক্ষার্থীদের দেখার সুবিধার্থে পুরো অনুষ্ঠানটি বিদ্যালয় ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।।


























