এম হক উচ্চ বিদ্যালয় মাঠে টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২১ | ১:২৭
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এল.ই.ডি. টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা, পাওয়ার সেলের মহাপরিচালক, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌঃ মোহাম্মদ হোসাইন।

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ডা: জালাল উদ্দিন কাশেমীর সভাপতিত্বে ও শাহরাস্তি পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূর উদ্দিন বি এস সি এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌরসভা মেয়ার ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জনাব হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ইলিয়াস মিন্টু, অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জনাব মাহবুব চৌধুরী।

বিজ্ঞাপন

প্রধানা অতিথি প্রকৌঃ মোহাম্মদ হোসাইন তার বক্তব্যের শুরুতে উপস্থিত সকলের কাছে আগামী ২৮শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত শাহরাস্তি পৌরসভা মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফের পক্ষে সকলের কাছে নৌকা মার্কায় ভোট ও সমর্থন ছেয়েছেন।

উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রকৌঃ মোঃ হোসাইন বলেন, সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামুলক মনোভাব সৃৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনযোগী হতে হবে। যারা নিজেদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করেছে, তারা দুই ক্ষেত্রেই ভালো করেছে। খেলাধুলা করলে মনমানসিকতা বড় হয় ও তারা কখনো ভুল পথে পা বাড়ায় না।

এল.ই.ডি টিভি কাপ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা