হাটিলায় টিন ও আর্থিক অনুদান প্রদান

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ২৯, ২০২০ | ১০:৪৭
Link Copied Successfully!

দুই বছর ধরে স্বামী ছিদ্দিকুর রহমান ছিদ্দিক বেপারী প্যারালাইসেসে ভুগছেন। বসত ঘরের ভিটায় শুয়ে আছেন টানা দুই বছর। সেবা করছেন স্ত্রী। ছিদ্দিক বেপারীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিলেন সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির অন্যতম সদস্য হুমায়ন কবির লিটন।

শুধু ছিদ্দিক বেপারীকে নয়। শুক্রবার সকালে অনুদান পেয়েছেন অসুস্থ আরো পাঁচ পরিবার। এছাড়াও সাংসদের একক প্রচেষ্টায় ধড্ডা খালপাড়ে পুড়ে যাওয়া ৬ দোকানীকে দিয়েছেন ৮ বান ও উপজেলা যুবলীগের পক্ষে ৩ বান টিন মোট ১১বান টিন ও সমমূল্যের নগদ অর্থ।

বিজ্ঞাপন

আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন কমিটির সমন্বয়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, যুগ্ম সমন্বয়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, ১১নং হাটিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু, আওয়ামীলীগ নেতা শাহজালাল মজুমদার, কবির হোসেন, জসিম উদ্দিন মুন্সী, যুবলীগ নেতা আমিনুল হক বাবলু, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার, ইউপি সদস্য রবিউল ইসলাম, হাবিব মোল্লা, আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, ছাত্রলীগ নেতা ইয়াছিন বকাউল ও সাজ্জাদুল ইসলাম বাপ্পী প্রমুখ।

এলাকাবাসী বলছেন, হুমায়ন কবির লিটন সবসময় হাটিলা ইউনিয়নবাসীর সুখেদুখে পাশে থাকেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা