সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে :সেনাপ্রধান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২১ | ৩:৪১
Link Copied Successfully!

সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, আমার কারণে যেন বাহিনী ও সরকার বিতর্কিত না হয়, সে বিষয়ে আমি সতর্ক রয়েছি।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জেনারেল আজিজ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ হোক, বহির্বিশ্বের হোক যে কোনো সমস্যা মোকাবিলার জন্য আমরা সাংবিধানিকভাবে ঐক্যবদ্ধ। এটা নিয়ে আমার মনে হয় কোনো দুশ্চিন্তা করার তেমন কিছু নেই।

সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, যে ধরনের অপচেষ্টগুলো হচ্ছে, এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান যেটা হলো জাতির গর্ব, দেশের গর্ব, সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই- সেনাবাহিনী একটা অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স। আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত ইফেকটিভ এবং বাহিনীর প্রতিটি সদস্য ঘৃণাভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে। এবং বর্তমানে যা আছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে।

সেনাপ্রধান বলেন, আমাদের চেইন অব কমান্ডে যারা আছে, তারা সবাই আমরা এ ব্যাপারে সতর্ক আছি। আমি আশ্বাস দিতে চাই- সেনাবাহিনীতে এ ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অব কমান্ডে।

সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ সরকারের প্রতি অনুগত এবং বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে কোনো আদেশ নির্দেশ পালনে সদাপ্রস্তুত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা