মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলীর ৩৭তম মৃত্যুবার্ষিকী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২১ | ৬:৪৭
Link Copied Successfully!

১৬ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৩৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ তাঁর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। তৎকালীন চাঁদপুর মহকুমায় মোহাম্মদ আলী বিভিন্ন নাটকে সুনিপুণ অভিনয় করে তাঁর বিরল প্রতিভার স্বাক্ষর রাখেন।

বিশেষ করে তিনি স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ চলচ্চিত্র ও বিটিভির শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী, আনোয়ার হোসেন, নায়ক প্রবীর মিত্রসহ অনেক খ্যাতিমান অভিনেতার সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলার আন্তঃজেলা নাট্যোৎসবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষে অভিনয় করে বেশ ক’বার একক পুরস্কার লাভ করেন। সুনিপুণ অভিনয় প্রতিভার মাধ্যমে তৎকালীন চাঁদপুর মহকুমায় অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী সৃষ্টি করতে সফল হন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কিডনীরোগে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তখন বাংলাদেশে কিডনীরোগের কোন ভাল চিকিৎসা ব্যবস্থা ছিল না। বর্তমানে কিডনীরোগের এ দেশে ভাল চিকিৎসা ব্যবস্থা আবিস্কার হয়েছে। তখন চিকিৎসা ব্যবস্থা ভাল থাকলে হয়তো আল্লাহ্ পাক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আজ আমাদের মাঝে বাচিঁয়ে রাখতেন। তিনি আজ এ পৃথিবীতে অনেক ভাল কাজ করতে পারতেন বলে অনেকের মতামত।

তিনি চাঁদপুরের নাট্যাঙ্গনের পথিকৃৎ ও স্বনামধন্য নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও চাঁদপুর বনানী খেলাঘর আসরের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস্২৪.কম, দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলীর জ্যেষ্ঠ ভ্রাতা।

১৬ ফেব্রুয়ারি বাদ আছর বিভিন্ন মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

উক্ত স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সকল সদস্য এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের উপদেষ্টা কাজী শাহাদাত, আহ্বায়ক অ্যাডঃ দেবাশীষ কর মধু ও পরিচালক সাংবাদিক মোহাম্মদ শওকত আলী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা