টিকা নিয়ে গুজব ছড়িয়ে লাভ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২১ | ৪:০৬
Link Copied Successfully!

কোভিড-১৯ টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, গুজব উপেক্ষা করে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে। বিভ্রান্তি ছড়িয়ে কোনো কাজ হয়নি।

সোমবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ এর টিকা নিয়ে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র করে লাভ হয়নি।

বিজ্ঞাপন

টিকা আমদানিতে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা টিকা পায়নি।

এর আগে নিজে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিকা নিয়ে নিজের কোনো সমস্যা হয়নি জানিয়ে সুরক্ষিত থাকতে সবাইকে তা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা