
সাবেক এমপি এম এ মতিন স্যারের মৃত্যুতে সাংবাদিক জাকির মজুমদারের শোক বার্তা

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের চারবারের জাতীয় সংসদ সদস্য এম এ মতিন স্যারের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন সাংবাদিক ও কলামিস্ট জাকির মজুমদার। একইসঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং সততা ও নৈতিকতার পরাকাষ্ঠা এই রাজনীতিকের প্রতি জানান গভীর শ্রদ্ধা। সমবেদনা জানান তাঁর পরিবার ও তাঁর সকল সমর্থক এবং শুভাকাঙ্খীদের প্রতি।


সাংবাদিক ও কলামিস্ট জাকির মজুমদার।
তিনি শোক বার্তায় বলেন, এম এ মতিন স্যার ছিলেন একজন নিবৃত ক্ষণজন্মা কালজয়ী রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশ ও জনগণের জন্য যারা আজ রাজনীতি করতে চায়- তাদের জন্য মতিন স্যার হতে পারেন আদর্শ ও অনুপ্রেরণার উৎস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠাকালীন থেকে একজন স্কুল শিক্ষক হয়ে বাপ-দাদার সম্পত্তি খুঁইয়ে রাজনীতি করা এই ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্ব জীবনের শেষ বেলায়ও নৈতিকতায় অবিচল ছিলেন। নষ্ট-ভ্রষ্ট রাজনীতি তাকে আঁচড় দিতে পারেনি বিধায়, জীবন সায়াহ্নে অর্থকষ্ট ও বলতে গেলে চিকিৎসাবঞ্চিত অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন।
চার চারবার এমপি হয়েও ছিল না তাঁর বিত্ত-বৈভব বা কোনো চাকচিক্য। এম এ মতিন স্যারের আত্মার প্রতি রইলো গভীর শ্রদ্ধা। আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

জাকির মজুমদার
সাংবাদিক, কলাম লেখক ও সমাজকর্মী

























