দীর্ঘ সময় নেট চালানোর ফোন আনল হুয়াওয়ে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:৩৩
Link Copied Successfully!

নভেল করোনাভাইরাসের কারণে বাজার থমকে গেলেও নতুন একটি ফোন এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। কোম্পানিটির দ্বিতীয় এইচএমএস ফোন ওয়াই সেভেন পি’তে দীর্ঘ সময় নেট চালালেও ‘ব্যাটারির ভালো সার্ভিস’ পাওয়া যাবে। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

গত মঙ্গলবার থেকে অনলাইন শপ দারাজ ও পিকাবোতে বাংলাদেশি ক্রেতাদের জন্য ফোনটি উন্মোচন করা হয়। হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপেও ফোনটি পাওয়া যাচ্ছে। দাম পড়বে ১৮ হাজার ৯৯৯ টাকা।

ফোনটিতে থাকছে হুয়াওয়ের নিজস্ব অ্যাপগ্যালারি সুবিধা।

বিজ্ঞাপন

ওয়াই সেভেন পি ফোনটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে পাঞ্চ ফুলভিউ ডিসপ্লে। ৬.৩৯ ইঞ্চির ডিসপ্লেটির রেজ্যুলেশন ১৫৬০ ও ৭২০।

ফোনটির স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে ৯০.১৫ শতাংশ। ফোনটি পাওয়া যাচ্ছে মিডনাইট ব্ল্যাক ও অরোরা ব্লু এই দু’টি কালারে।

স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্রিপল এআই রিয়ার ক্যামেরার মধ্যে প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ১.৮ অ্যাপারচারের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।

বিজ্ঞাপন

হুয়াওয়ের দাবি, এমন ক্যামেরার কারণে ফোনটি দিয়ে সহজেই কম আলোতে ‘দুর্দান্ত’ ছবি তোলা যাবে।

তাছাড়া ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় পাওয়া যাবে ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ, যা ল্যান্ডস্কেপ ফ্রেমবন্দী করতে সহায়তা করবে।

তৃতীয় ক্যামেরা হিসেবে থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ অ্যাসিস্ট ক্যামেরা। এছাড়া ‘ভালো মানের’ সেলফি তোলার জন্য ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের স্মার্টফোনটিতে থাকছে ৪০০০ এমএএইচের ব্যাটারি। এছাড়া ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল এসডি কার্ড ব্যবহার করা যাবে।

এআই প্রযুক্তির ব্যাটারির কারণে দীর্ঘসময় ধরে ব্রাউজিং ছাড়াও মিউজিক বা গেমিংয়ে ভালো সাপোর্ট দেবে স্মার্টফোনটি।

অ্যান্ড্রয়েড ৯ ভিত্তিক ওএস ইএমইউআই ৯.১.১ ভার্সনে চলবে ফোনটি। চিপসেট হিসেবে আছে হুয়াওয়ে কিরিন ৭১০এফ অক্টাকোর প্রসেসর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা