
আধুনিক ওয়ার্ড গড়াতে চান কাউন্সিলর প্রার্থী মো.শাহজাহান


আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান পানির বোতল প্রতীক নিয়ে ব্যাপক নির্বাচনী গণসংযোগ প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছেন।
তিনি নির্বাচন তফসিল ঘোষনা পর থেকে তার এলাকায় পাড়া মহল্লা,দোকান ও মার্কেটে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থণা করছেন।
মো.শাহজাহান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এলাকায় ব্যাপক কাজ করার কারণে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। উচ্চ শিক্ষিত, সৎ ও যোগ্য মানুষ হিসাবে দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি প্রিয়। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান এক অনন্য ব্যক্তিত্ব, যিনি জনসেবাকে রাজনীতির মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন।
কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেন, আমি কচুয়া পৌরভার ৫নং ওয়ার্ডে দুই মেম্বার ১বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। কাউন্সিলর থাকাকালীন এলাকায় সাধারন গরিব অসহায় মানুষের জন্য কাজ করে গেছি। আমি বর্তমানে কাউন্সিল প্রার্থী হয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেনো আবারও কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে পারি।






























