চাঁদপুরের শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Default User
সিদ্দিকুর রহমান নয়ন
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২১ | ৭:৩৪
Link Copied Successfully!

৯ বছর পূর্তি উপলক্ষে শাহরাস্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবোর্ধনা দিয়েছে স্বনামধন্য সামাজিক সংগঠন বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন।
৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্টিত হয়।
সংগঠনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেনের সঞ্চালনায় ও সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন, জয়েন্ট স্টক কোম্পানির উপ-রেজিস্টার মোঃ আবদুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিপ্তরের সাবেক হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জামাল আহমেদ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাঃ সুলতান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাফাজ্জল হায়দার নাঈম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোমিন, বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান, সমাজ সেবক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ রফিুল ইসলাম, রায়হান মোগল, হাটপাড় শহীদ সিদ্দীক সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. মোঃ বাদরুদ্দোজা পাটোয়ারী ফারুক, রায়শ্রী দক্ষিন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুব আলম, সংগঠনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন ও তোফায়েল আহাম্মেদ তফু, পরিচালক হাসান আহমেদ, সহকারী পরিচালক মোতাহের হোসেন মাস্টারসহ আরও অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তৃণমূলে অসহায় ও মেধাবি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন একটি সংগঠন হলো বিজয়পুর স্টুডেন্টস ফাউন্ডেশন। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগিতা করে অভিভাবক এবং শিক্ষার্থীদের উৎসায়িত করা হয়েছে। এতে সামাজিক উন্নয়নে নিদারুন ভূমিকা পালন করায় সংগঠনের সকলকে সাধুবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব