হাজীগঞ্জে পুলিশের মামলায় জামিন পেলেন বিএনপি নেতা-কর্মীরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২১ | ১:৫৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই গ্রুপের ১০৯ নেতাকর্মীর নামে পুলিশের দায়ের করা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। একমাসের জন্য এই জামিন আদেশ জারি করেন হাইকোর্টের ৩২ নম্বর আদালতের বিচারক। একই সাথে এই ১০৯ জনকে একমাসে কোন হয়রানি না করার নির্দেশ দেয় আদালত।

ওইসময় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ- শাহারাস্তি বিএনপির সমন্বয়ক ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজারে বিএনপির একাংশের ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০৯ জনকে বিবাদী করে মামলা করেছে থানা পুলিশ।  হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি পপুলার বিডিনিউজকে জানান, নামধারী ১০৯ জন ছাড়াও অজ্ঞাত ৬০/৭০ জনকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নামধারীদের মধ্যে রয়েছে মিছিলের

নেতৃত্বে থাকা মো. আলমগীর কবির পাটোয়ারী ও পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী এবং হেলাল উদ্দিন মজুমদারসহ ১০৯ জন।

বিজ্ঞাপন

মামলার বাদী হাজীগঞ্জ থানা উপ- পরিদর্শক মো. ইউনুছ মিয়া।

মামলায় আটককৃতরা হলো সাবেক ছাত্রদলের নেতা জিসান আহম্মেদ ও হাটিলার মেহেদী হাছান।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গত মঙ্গলবার বিকালে ছাত্রদলের হামলায় হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক ইউনুছ মিয়া গুরুতর আহত হন। আহত পুলিশ অফিসার বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব