হাজীগঞ্জে বিএনপির ১০৯ জনের নামে মামলা, আটক দুই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২১ | ৯:৪০
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে বিএনপির একাংশের ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০৯ জনকে বিবাদী করে মামলা করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি পপুলার বিডিনিউজকে জানান, নামধারী ১০৯ জন ছাড়াও অজ্ঞাত ৬০/৭০ জনকে বিবাদী করা হয়েছে।

পুলিশ জানায়, নামধারীদের মধ্যে রয়েছে মিছিলের নেতৃত্বে থাকা মো. আলমগীর কবির পাটোয়ারী ও পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী এবং হেলাল উদ্দিন মজুমদারসহ ১০৯ জন।

মামলার বাদী হাজীগঞ্জ থানা উপ- পরিদর্শক মো. ইউনুছ মিয়া।

বিজ্ঞাপন

মামলায় আটককৃতরা হলো সাবেক ছাত্রদলের নেতা জিসান আহম্মেদ ও হাটিলার মেহেদী হাছান।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গত মঙ্গলবার বিকালে ছাত্রদলের হামলায় হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক ইউনুছ মিয়া গুরুতর আহত হন। আহত পুলিশ অফিসার বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা