
হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, থানায় অভিযোগ


হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই গ্রামে বসতঘর নির্মাণে বাঁধা দেয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাদী খাটরা বিলওয়াই গ্রামের জান্নাতুল ফেরদৌস। অভিযোগে বিবাদীরা হলেন একই গ্রামের আবুল খায়ের, আল মামুন, মো. আরিফ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭ জানুয়ারী তাদের বসতবাড়ীতে একটি গৃহনির্মাণ করতে ইট ও মালামাল নেয়া হয়। ওইসময় রাস্তার পাশে একটি টয়লেটের ট্যাংকি ছিল। ওই ট্যাকিং ভাংঙ্গার অযুহাত তোলে বিবাদী আবুল খায়ের গংরা।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল খায়েরের নেতৃত্বে বাদী জান্নাতুল ফেরদৌসের স্বামী হাবিবুর রহমান জীবনকে মারধর করে। স্বামী রক্ষা করতে গিয়ে জান্নাতুল ফেরদৌস নিজেও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী মাহমুদা বেগম বলেন, বাড়ীতে ইট বোঝাই একটি ট্রাক প্রবেশ করে। তার পর থেকে মারামারি শুরু হয়। জীবন ও তার স্ত্রীকে আবুল খায়ের গংরা মারধর করে।


এ বিষয়ে হাবিবুর রহমান জীবন বলেন, তারা পরিকল্পিতভাবে আমাদেরকে বিনা অযুহাতে মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।
হাজীগঞ্জ থানা অফিসার মো. আলমগীর হোসেন রনি বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলছে।


























