স্বাস্থ্যবিধি মেনে হাজীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নতুন বই বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২, ২০২১ | ৯:৩৭
Link Copied Successfully!

সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার ইংরেজি নববর্ষের প্রথম দিন হাজীগঞ্জ উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহ,মাধ্যমিক বিদ্যালয়সমূহ,কিন্ডার গার্টেনসমূহ,এবতেদায়ী ও দাখিল মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নতুন বই বিতরন কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নতুন বিতরণ

সরকারের নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার(০১ জানুয়ারী ২০২১ ইং) ইংরেজি নববর্ষের প্রথম দিন হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ হলরুমে স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের নতুন বই বিতরন কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি এবং অধ্যক্ষ আবু ছাইদ সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শনিবার(২ জানুয়ারী) সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা এসে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে মহাখুশি।

অধ্যক্ষ আবু ছাইদ বই বিতরণ প্রসঙ্গে বলেন, সরকারী নির্দেশনানুযায়ী ১ জানুয়ারী চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণি ৯ম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হবে।
সেই আলোকেই আজ(শুক্রবার) মাস্ক পরিহিত স্বল্প সংখ্যক শিক্ষার্থীরা নতুন বই নিতে বিদ্যালয়ে আসে এবং তাদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসতে পেরে আনন্দিত।নতুন বই হাতে পেয়ে ভালো লাগছে।

বই উৎসবে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম,সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান,কাউসার হোসেন মৃধা,ধর্মীয শিক্ষক নাজমুস সাদাত।

বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালন করেন,প্রভাষক কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন,মোঃ মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম,সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম,বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ।

স্বাস্থ্যবিধি মেনে হাজীগঞ্জ আল কাউসার স্কুলে নতুন বিতরন

সরকারের নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার(০১ জানুয়ারী ২০২১ ইং) ইংরেজি নববর্ষের প্রথম দিন সকাল থেকে হাজীগঞ্জ আল কাউসার স্কুল প্রাঙ্গনে স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের নতুন বই বিতরন কার্যক্রম শুরু হয়।

সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অত্র বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা এসে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে মহাখুশি।

প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিতরণ প্রসঙ্গে বলেন, সরকারী নির্দেশনানুযায়ী ১ জানুয়ারী চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত শিশু শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে নতুন বই দেয়া অব্যাহত আছে।
সেই আলোকেই (শুক্রবার) মাস্ক পরিহিত স্বল্প সংখ্যক শিক্ষার্থীরা নতুন বই নিতে বিদ্যালয়ে আসে এবং তাদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসতে পেরে আনন্দিত।নতুন বই হাতে পেয়ে ভালো লাগছে।

বই উৎসবে উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক মোঃ জামাল উদ্দিন,সি.শিক্ষক বিএম কলিম উল্ল্যা,আবুল হাছানাত,
বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা