
হাজীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই তুলে দিচ্ছে শিক্ষকেরা


হাজীগঞ্জ উপজেলার উত্তর-পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন শিক্ষকেরা। শুক্রবার সকালে ওই বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘ নয় মাস পর শিক্ষার্থী ও শিক্ষকদের মিলবন্ধন দেখা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বই বিতরণ প্রসঙ্গে বলেন, বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষাথীকে নতুন বই তুলে দেয়া হচ্ছে।
মাস্ক পরিহিত শিক্ষার্থীর অভিভাবকেরা নতুন বই নিতে বিদ্যালয়ে শিক্ষার্থীসহ আসতে দেখা গেছে। অভিভাবকেরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে নয় মাস পর সন্তনরা স্কুলে আসতে পেরে আনন্দিত।


নতুন বই হাতে শিক্ষার্থীরা বলেন, বই পেয়ে ভালো লাগছে।
বিদ্যালয়ের নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বই নিতে কোন প্রকার টাকা লাগবে না।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তাছমিন হায়দর, নাজমুন নাহার, তাহমিনা আক্তার, জেসমিন আক্তার, কোহিনুর আক্তার প্রমুখ।


























