হাজীগঞ্জে পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরলো শিশু সাজ্জাদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২০ | ২:২০
Link Copied Successfully!

হাজীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরলো শিশু সাজ্জাদ। দুই বছর বয়সী সাজ্জাদকে ১০ টাকার চিপস দেখিয়ে রিক্সায় উঠিয়ে নিয়ে যায় এক নারী। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন অভিযোগ নিয়ে থানায় আসেন সাজ্জাদের কান্নাজড়িত মা-বাবা।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনির তৎপরতায় উপ-পরিদর্শক আবদুল হালিম ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। সেই থেকে উদ্ধার কার্যক্রম শুরু। শুক্রবার সকালে শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর বিকেলে হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড করিম বাগান এলাকার মো: জাহাঙ্গীর আলমের ২ বছরের শিশু পুত্র সাজ্জাদ বাড়ির উঠানে খেলা করে। ওইসময় অপহরনকারী শিশু সাজ্জাদকে চিপসের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি একই এলাকার এক ব্যাক্তি দেখতে পেয়ে সাজ্জাদের পরিবারকে খবর দেয় এবং সিসি ফুটেজও অপহরণকারীকে দেখা যায়। পরে ঘটনাস্থলে পৌছানোর আগেই অপহরণকারী সাজ্জাদকে অপহরণ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর সাজ্জাদের পিতা হাজীগঞ্জ থানাকে বিষয়টি অবগত করে। তারপর পুলিশ অভিযানে চালিয়ে রামগঞ্জ থেকে সকালে উদ্ধার করে হাজীগঞ্জ থানায় প্রেরণ করে। শিশু সাজ্জাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি পপুলার বিডিনিউজকে শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব