
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে হাজীগঞ্জে মানববন্ধন
Link Copied Successfully!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও অবমাননার প্রতিবাদে হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে এ কর্মসূচিগুলোর আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড চৌরাস্তায় এসে
এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী প্রমুখ।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রায়হানুর রহমান জনি, মো. শুকু মিয়া, কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, রিটন চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মো. শাহজামাল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা ও জাকির হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধা কান্ত রাজু, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জনি চৌধুরী জসিম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শুকুর আলম শুভ। উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, সহ-সভাপতি মো. মমিন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলমসহ পৌর আওয়ামী লীগের কার্যকরি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে। সোমবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি খোকন বলি ও সাধারণ সম্পাদক মোহন গাজীর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

ট্যাগ:
জেলার খবর এর আরও সংবাদ

মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের
মতলব উত্তর
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
চাঁদপুর সদর
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মতলব উত্তর
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মতলব দক্ষিণ
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী
চাঁদপুর সদর
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়
আন্তর্জাতিক
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা
রাজনীতি
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান
ফরিদগঞ্জ
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
বিনোদন





