বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২০ | ৩:০৪
Link Copied Successfully!

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে চাঁদপুরের বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের আয়োজনে কভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের ভাবনা ও করণীয় শীর্ষক সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার চাঁদপুর প্রেসক্লাবে অনু্ষ্ঠিত আয়োজনে চাঁদপুর শহরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সহ-আয়োজক হিসেবে অংশগ্রহন করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনদের জনবান্ধব শিখন পরিবেশ তৈরিতে স্বেচ্ছাসেবীদের ভাবনার ক্ষেত্র স্পষ্ট করা এবং যুবদের সচেতনতা সৃষ্টি, জ্ঞান বৃদ্ধি, জাতীয় উন্নয়ন সম্পর্কে যুব সমাজের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ কামরুল হাছান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ এইচ আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ রাকিবুর রহমান।
অনুষ্ঠানে কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিত্তিতে ৫টি সংগঠন ও প্রতিষ্ঠানকে ৫টি ভিন্ন ক্যাটেগরিতে Symbol of Inspiration Award প্রদান করা হয়। কোভিড-১৯ দূর্যোগে মাঠ পর্যায়ে অগ্রগণ্য ভূমিকা পালন করার জন্য সামাজিক সংগঠন Quick Response During Crisis (QRC) -কে  COVID-19 Frontline Volunteer ক্যাটেগরিতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুর রহমান। QRC এর পক্ষে ক্রেস্ট গ্রহন করেন চাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল । কোভিড-১৯ এর সূচনালগ্ন হতে সরাসরি ভূমিকা রাখার জন্য COVID-19 Frontline Fighter ক্যাটেগরিতে চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ এ. এইচ. এম সুজাউদ্দৌলা রুবেল, দূর্যোগপূর্ণ এই সময়ে সবুজায়নে ভূমিকা রাখার জন্য Live with Green  ক্যাটেগরিতে পুরাণবাজার ডিগ্রী কলেজ, সামাজিক দূরত্বের এই সময়ে অনলাইনে শিক্ষা প্রদানে ভূমিকা রাখার জন্য Digital Education During COVID-19 ক্যাটেগরিতে চাঁদপুর সরকারি কলেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়াও  করোনা পরিস্থিতিতে রক্তদান কর্মসূচিতে মূখ্য ভূমিকা পালন করার জন্য COVID-19 Blood Heroes ক্যাটেগরিতে প্রভাত সমাজ কল্যাণ সংস্থা-কে Symbol of Inspiration Award প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আয়োজনে উপস্থিত সকল অতিথিগণ বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগনের বিভিন্ন কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ ও ভবিষ্যতে তাদের পাশে থাকার জন্য ইচ্ছে পোষণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মুক্ত মক্তবের ভূয়সী প্রশংসা করেন ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। সম্মেলন আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগীতা করেন চাঁদপু্রের প্রথম অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম eBites। ঘরে বসে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পছন্দের রেস্টুরেন্টের খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মেডিসিন পেতে মূখ্য ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠান। এছাড়াও সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিলো RNA Foundation, eDelivery, সময়ের দাবী, ইচ্ছেঘুড়ি, ইয়ূথ ফোরাম, পিস ফর লাভ ডেভেলপমেন্ট সোসাইটি, Le Balleza, Easterndal সহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান।

অনুষ্ঠনে উপস্থিত ছিলেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুর রহমান, সাধারন সম্পাদক তৌফিক মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হালিমাতুজ সাদিয়া, অর্থ-সম্পাদক ইসরাত জাহান মিম, রিসান, হিমেল, কবির ভুঁইয়া, রিয়া, নাদিয়া, ইকরা, বর্ষা, নাজিয়া, নাবা, ঐশী, রাহিম, জেসা, রোজা, নাসির, তানভীর, রাফি, ফয়সাল খান, আল আমিন, সুমনা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা