নির্বাচিত হলে কাউন্সিলরদের জন্য প্রত্যেক ওয়ার্ডে আলাদা অফিসের ব্যবস্থা করবো: হাসান মিয়াজী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৬ | ১০:০৪
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সমর্থন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

এর আগে সকালে হাজীগঞ্জের নবগঠিত ১৩নং অলিপুর ইউনিয়ন সরকার কর্তৃক চূড়ান্ত অনুমোদন পাওয়ায় আয়োজিত আলোচনা সভায় অংশ নেন হাসান মিয়াজী। পরে বাদ জুমা বলাখাল মিয়াবাড়ী জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং দোয়া ও সমর্থন কামনা করেন। বাদ আছর বিলওয়াই তফাদার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে এবং বাদ মাগরিব ধেররা রহিম উদ্দিন হাজী বাড়ি জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া চান।

বিজ্ঞাপন

এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মিয়াজী বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার দ্বারা পৌরসভার উন্নয়ন ছাড়া অন্য কিছু হবে না। আমার নেতৃত্বে পৌরসভার কোনো ক্ষতি হবে না। পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবণ্টনের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য আলাদা অফিসের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও সুন্দরভাবে সেবা পেতে পারেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী ড্রেন নির্মাণ করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার মিজি, পৌর বিএনপির সদস্য রিপন সরকার, উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির সরকার, ৩নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি এতেশামুল হক ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ মামুন।

বিজ্ঞাপন

এ ছাড়া বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, শাহ আলম, যুবনেতা মহসিন পাটোয়ারী, মেকন সরকার, ইকবাল বেপারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনলাইনে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: চাঁদপুর ডিবির অভিযানে সংঘবদ্ধ চক্রের ২ সদস্য গ্রেফতার শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু শরীরিক সুস্থতাই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধ করে: আশরাফুর রহমান বাবু মতলব দক্ষিণে এক বাসা থেকে ইয়াবাসহ ৪ যুবক আটক নির্বাচিত হলে কাউন্সিলরদের জন্য প্রত্যেক ওয়ার্ডে আলাদা অফিসের ব্যবস্থা করবো: হাসান মিয়াজী মতলব উত্তরে হাতেনাতে ট্রান্সফরমার চোর আটক হাজীগঞ্জে নবগঠিত ১৩নং ইউনিয়ন অনুমোদনে আলোচনা সভা অনুষ্ঠিত মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ জনের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুইজন চিকিৎসকের পদোন্নতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও আধুনিক বাজারের প্রতিশ্রুতি প্রায় ৩০ বছর পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে উৎসবমুখর গভর্নিং বডি নির্বাচন চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইউনূসের অভিনন্দন