মতলবে নৌকা বাইচ প্রতিযোগিতায়, দর্শনার্থীদের ভিড়

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ২:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর দক্ষিণ উপজেলার সেতুবন্ধন ধনাগোদা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা।

গ্রামবাংলার ঐতিহ্যে বৈঠার তালে তালে যেন প্রাণ ফিরে পায় এ প্রতিযোগিতায়।

এ সময় নদীর প্রান্তে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী নারী ও পুরুষের আনন্দ ও উল্লাসে মেতে ওঠে পুরো এলাকা।
নৈকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারও মানুষের ঢল নামে।

বিজ্ঞাপন

নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকেন দর্শনার্থীরা। মতলব ব্রিজ থেকে আধা কিলোমিটার দূরে কদমতলী বালুরঘাট পর্যন্ত নৌকা বাইচ দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। অনেকে নদীর তীরে জায়গা না পেয়ে পাশের ভবনের ছাদে নয়তো গাছের ডালে ওঠেন।

এ প্রতিযোগিতায় মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার নয়টি নৌকা দল অংশ নেয়। পরে জিলানী প্রধানের বাংলাদেশ লাল সবুজ দলসহ ৬টি দল ফাইনাল রাউন্ডে অংশ নেয়। এতে মতলব দক্ষিণ উপজেলার বাংলাদেশ লাল সবুজ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। দ্বিতীয় স্থান অর্জন করে ছিডু প্রধানের দল ও তৃতীয় স্থান অর্জন করে মতলব সওদাগর বাড়ি কামাল সওদাগরের দল।

বিজয়ীরা বলেন, আজ থেকে ৭ বছর আগে ধনাগোদা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আজ আনন্দ উদ্দীপনার সাথে ধনাগোদা নদীতে নৌকা বাইচ হয়েছে। আমরা চাই প্রতিবছর এই ধনাগোদা নদীতে নৌকা বাইচ হোক।

বিজ্ঞাপন

‘নদী বাঁচলে পরিবেশ বাঁচবে’ এই স্লোগানে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিবির পরিচালক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক ও কেন্দ্রীয় যুবদলের সহ- ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিবির পরিচালক প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, বর্তমানে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ও কিশোর গ্যাংয়ের অবসান ঘটাতে এ নৌকা বাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুবসমাজ খেলাধুলা ও এমন কর্মকান্ডে জড়িত থাকলে অপরাধ থেকে দূরে থাকতে সহজ হবে।

উদ্বোধক ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু বলেন, নদীর নাব্যতা ফেরাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনেক বড় ভূমিকা রাখবে। আমরা মনে করি নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। তাই এই নদী সংরক্ষণে আমাদের সবার সচেতন হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইদ্রিস সরকার মুন্না, ছাত্রদল নেতা রাজা ফয়সাল প্রমুখ।

নৌকা বাইচ বিজয়ী দলকে একটি ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে ৩২ ইঞ্চি একটি রঙিন টিভি ও ৩য় স্থান অর্জনকারী দলকে ২৪ ইঞ্চি রঙিন টিভি দিয়ে পুরস্কৃত করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী এ নৌকা বাইচ উপভোগ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে