আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ১২:০৬
Link Copied Successfully!

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাক্তন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। এ উপলক্ষ্যে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির মূল কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জীবন ও শিক্ষাজীবন

খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম এবং ডাকনাম ছিল ‘পুতুল’। তাঁর বাবা ইস্কান্দার মজুমদারের পৈতৃক বাড়ি ফেনীতে হলেও তিনি ভারতের জলপাইগুড়িতে বোনের বাসায় থেকে পড়াশোনা ও চা ব্যবসা পরিচালনা করতেন। পরবর্তীতে পরিবার নিয়ে তিনি দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। খালেদা জিয়া সেখানকার একটি মিশনারি স্কুল এবং পরবর্তীতে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন।

রাজনীতি ও নেতৃত্ব

বিজ্ঞাপন

১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিবাহ হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের দায়িত্ব নেন খালেদা জিয়া।

১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। আন্দোলনের মাঠে কোনো সমঝোতায় না গিয়ে দৃঢ় ভূমিকা রাখার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ উপাধি পান।

শাসনকাল ও পরবর্তী জীবন

১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আরও দুই মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। ওয়ান-ইলেভেনের ফখরুদ্দীন-মউনউদ্দিন সরকারের আমলে তিনি কারারুদ্ধ হন এবং ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে পুনরায় কারাবন্দি হন।

দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগে গত ৩০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। বিএনপি নেতৃত্বের হাল এখন তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের হাতে, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
গ্রিন কার্ডের নামে কোটি ডলারের বিয়ে বাণিজ্য, নিউইয়র্কে গ্রেপ্তার ১১ অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে গ্যাস সংকটে ভোগান্তি, যানবাহন ভাড়া দ্বিগুণ একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী হাজীগঞ্জের মৈশামুড়া থেকে শিশু সন্তান নিয়ে নিখোঁজ গৃহবধু শাহিদা চাঁদপুর সদরে বেড়িবাঁধের গাছ কাটছে চক্র, ধসের আশঙ্কা মতলবে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর “মানুষালয়” সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হাজীগঞ্জ-শাহরাস্তিতে উন্নয়নের বার্তা, ছয় মাসে এমপির ৭ বড় পদক্ষেপ ফরিদগঞ্জের কামতায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কচুয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা হাজীগঞ্জে দুই দিন ধরে গ্যাস সংকট। চালকদের সড়ক অবরোধ হাজীগঞ্জে দখলকৃত খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮ মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মতলব উত্তরে শিক্ষক সোলায়মানের বিরুদ্ধে নানা অভিযোগ মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উবির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত