হাজীগঞ্জে দখলকৃত খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৬ | ৬:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ও পৌরসভা এলাকায় দখলকৃত খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘খাল বাচাঁও, পরিবেশ বাচাঁও, দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জ পৌরবাসীর ব্যানারে শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ গাজির খাদা হয়ে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেছন হয়ে হাজীগঞ্জ থানার সামনে দিয়ে বোয়ালজুরি খালের সাথে সংযুক্ত এবং গাজির খাদা থেকে রেলস্টেশন পর্যন্ত খাল ছিলো। কিন্তু কালের পরিক্রমায় ভূমি দস্যূরা খালটি দখল করে নেয়।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনস্বার্থে সরকার দখলকৃত খাল পুনঃরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই আমরা চাই, হাজীগঞ্জ বাজার’সহ পৌরসভা এলাকায় দখলকৃত সকল খাল উদ্ধার করতে হবে। এসময় তারা ভূমি দস্যূদের শুভবুদ্ধির উদয়ের আহবান জানান।

বিজ্ঞাপন

নুরুন্নবী সম্রাটের সভাপতিত্বে ও মারুফ খান রাসেলের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী মিজানুর রহমান, হুমায়ুন কবির সুমন, নাজমুল হাসান রাজন, জহির আহমেদ, সোহেল রানা সোহেল প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি আহাম্মদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেট ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃপরে বিরুদ্ধে মসজিদ এলাকায় রাতের আঁধারে সরকারি খাসভূমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠে।

বিষয়টি জানতে পেরে গত বুধবার (১২ আগস্ট) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। এসময় তিনি ঘটনার সত্যতা পেয়ে তাৎখনিক স্থাপনা নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দেন এবং দখলকৃত ভূমির স্থানে খুঁটিতে লাল কাপড় টানিয়ে দেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে তিনি লিখিত নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কমপ্লেক্স কর্তৃপক্ষকে ব্যাা দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ভূমিতে নির্মাণকাজসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা