ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৬ | ১২:১৫
Link Copied Successfully!

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৪৭ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ-শাহরাস্তিতে উন্নয়নের বার্তা, ছয় মাসে এমপির ৭ বড় পদক্ষেপ ফরিদগঞ্জের কামতায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কচুয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা হাজীগঞ্জে দুই দিন ধরে গ্যাস সংকট। চালকদের সড়ক অবরোধ হাজীগঞ্জে দখলকৃত খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮ মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মতলব উত্তরে শিক্ষক সোলায়মানের বিরুদ্ধে নানা অভিযোগ মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উবির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মাদক কারবারির সঙ্গে যোগাযোগ: শাহরাস্তি থানার ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হাজীগঞ্জে ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রক্রিয়া শুরু বৃত্তিপ্রাপ্ত ৭ শিক্ষার্থী ও ৭ শিক্ষককে সংবর্ধনা দিল জগন্নাথপুর গ্রামবাসী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সিফাতের মনোনয়নপত্র সংগ্রহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে শিল্প সম্পাদক পদে শফিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু