হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সিফাতের মনোনয়নপত্র সংগ্রহ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ৬:২৩
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক ও সমাজসেবক সাইফুল ইসলাম সিফাত। বুধবার (১২ আগস্ট) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালালের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাইফুল ইসলাম সিফাত মরহুম হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান খানের মেঝো ছেলে। ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়ে তিনি ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।

সাইফুল ইসলাম সিফাত বর্তমানে ইসলামীয়া মডার্ণ হাসপাতাল (প্রা.)-এর চেয়ারম্যান এবং হাজীগঞ্জ ই-কমার্সের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি সাপ্তাহিক সকলের কণ্ঠ ও প্রিয় চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক চাঁদপুর খবরের ব্যবস্থাপনা সম্পাদক, বিজয় টিভির চাঁদপুর প্রতিনিধি এবং নয়া দিগন্তের হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সদস্য সচিব।

বিজ্ঞাপন

সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন সিফাত। বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, সচেতনতামূলক প্রচারণা ও করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রমে অংশ নেন তিনি। এসব মানবিক কর্মকাণ্ডে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেও দুইবার করোনায় আক্রান্ত হন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে ছিলেন ইসলামীয়া মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ হাবিব উল্যাহ, মাসুদ হোসেন, মেহেদি হাসান রিমেল ও আব্দুস সালাম।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান, সদস্য ও উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন এবং পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র সংগ্রহের পর সাইফুল ইসলাম সিফাত বলেন, ব্যবসায়ীদের আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে দায়িত্বের প্রতি সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন। ব্যবসায়ী সমিতির অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনা এবং ব্যবসায়ীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৯ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ চলছে ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ১৯ আগস্ট এবং প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ