সহ-সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন সাংবাদিক হাসান মাহমুদ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ৪:২৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ এ সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র তুলেছেন সাংবাদিক হাসান মাহমুদ। তিনি প্রথমবার প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটিতে অন্তর্ভূক্ত হন। ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের কারণে পরবর্তী টানা চার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে অধ্য পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।

আগামী দিনে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই নির্বাচনে তিনি সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী। অতীতের ন্যায় ব্যবসায়ীরা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে পূর্বের ন্যায় ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ব্যবসায়ীদের ভোট সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

একটানা পাঁচবার নির্বাচিত হয়ে ব্যবসায়ী সমিতির কার্যক্রমে জড়িত থাকায় এই প্রার্থী সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা যায় তিনি ব্যবসায়ীদের উপকার করতে না পারলেও কোন ব্যবসায়ীর কোন প্রকার ক্ষতি করেননি। লোভ-লালসার উর্ধ্বে থেকে যতটুকু সম্ভব সবাইকে সহযোগীতা করেছেন। এছাড়া ব্যবসায়ীদের কল্যাণার্থে আইন-শৃঙ্খলা মিটিংয়ে কথা বলা, এবং ব্যবসায়ী সমিতির আইনগত ও প্রশাসনিক সকল কার্যক্রম তিনি পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ব্যবসায়ী সমিতির দাপ্তরিক ও পারিপাশ্বিক সকল কার্যক্রমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

সেজন্য ব্যবসায়ীরা তার কর্মের স্বীকৃতি হিসেবে বারবার নির্বাচিত করছেন। আগামী দিনেও এ ধারাবাহিকতা প্রত্যাশা করছেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা