হাজীগঞ্জের সফল খামারি মুজাহিদ পাটোয়ারী, গড়ে তুলেছেন আধুনিক ডেইরি ফার্ম

Default User
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ১২:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনি গ্রামে নিজস্ব উদ্যোগে গড়ে উঠেছে এম.আর. বি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। খামারটির পরিচালক মুজাহিদ পাটোয়ারী দীর্ঘদিন ধরে গবাদিপশু ও পোলট্রি পালন করে স্বাবলম্বী হয়েছেন। তার উদ্যোগ স্থানীয় অন্যান্য খামারিদেরও অনুপ্রাণিত করছে।

খামার ঘুরে দেখা যায়, সেখানে রয়েছে শতাধিক দুধেল গাভি, বকনা ও বাছুর। পাশাপাশি রয়েছে দেশীয় মহিষ, গাড়লসহ বিভিন্ন ধরনের গবাদিপশু। উন্নত জাতের গরু, ছাগল, হাঁস ও মুরগি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থাও রয়েছে খামারটিতে।

নিজস্ব উদ্যোগে গড়ে তোলা এ খামারটি বর্তমানে হাজীগঞ্জের অন্যতম বড় খামার হিসেবে পরিচিতি পেয়েছে। আধুনিক ব্যবস্থাপনা, নিয়মিত পরিচর্যা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে খামার পরিচালনা করে উপজেলা পর্যায়ে সেরা খামারি নির্বাচিত হয়েছেন মুজাহিদ পাটোয়ারী।

বিজ্ঞাপন

মুজাহিদ পাটোয়ারী বলেন, গবাদিপশু পালনকে শুধু ব্যবসা হিসেবে নয়, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতার মাধ্যম হিসেবেও দেখছেন তিনি। ভবিষ্যতে খামারটি আরও সম্প্রসারণ করে উন্নত জাতের পশু উৎপাদন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, খামার পরিচালনায় নিয়মিত পরিশ্রম ও পশুর সঠিক পরিচর্যার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রাণিসম্পদ বিভাগের পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমেনা আক্তার বলেন, মুজাহিদ পাটোয়ারী নিজ উদ্যোগে খামার গড়ে তুলে তা সুন্দরভাবে পরিচালনা করছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার মতো সফল খামারির উদ্যোগ অন্যদেরও গবাদিপশু পালনে উৎসাহিত করবে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, নিজ উদ্যোগে বড় পরিসরে গড়ে তোলা এ খামার শুধু মুজাহিদ পাটোয়ারীকে স্বাবলম্বী করেনি, বরং হাজীগঞ্জে আধুনিক গবাদিপশু পালনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা