হাজীগঞ্জে ট্রান্সফরমারের কয়েল চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৬ | ৯:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার রাতে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা দক্ষিণ মজুমদার বাড়ির সামনে এ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন মজুমদার পেশায় পানির স্কিমের ম্যানেজার। তার বাড়ির সামনের খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি ট্রান্সফরমার খুঁটি থেকে নামিয়ে এর বক্স রেখে ভেতরের মূল্যবান কয়েল খুলে নিয়ে যায় চোরেরা। সকালে স্থানীয়রা ট্রান্সফরমারের খালি বক্সটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও দুইজন লাইনম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা চুরি হওয়া ট্রান্সফরমার ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।

এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন মজুমদার।

স্থানীয়রা বলছেন, ট্রান্সফরমারের কয়েল চুরির কারণে এলাকায় লোডশেডিং ও ভোগান্তি বাড়বে। তাই দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা