শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত, আহত ১৫

ইউসুফ বেপারী
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ২:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ।সড়ক দুর্ঘটনা রোধে দিনের বেলায় বালুবাহী ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবী স্থানীয়দের।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তির বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী আল-আরাফাহ বাস ও বালু বাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে কুমিল্লা সদর দক্ষিণের লালমাই এলাকার ড্রাম ট্রাকের চালক আব্দুল ওহাব, গাইবান্ধা জেলার আল আরাফাহ বাসের চালক কামাল হোসেন ও বাগেরহাট জেলার বাসের সুপারভাইজার শোভন মিয়া মারা যান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মনির হোসেন হৃদয় জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা

হাজীগঞ্জগামী আল আরাফাহ এক্সপ্রেস যাত্রীবাহী বাস এবং হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি বালুবাহী ড্রাম পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথমে তারা গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। নিহত তিনজনকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত এক পুরুষ ও নারী যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে এই সড়কে দিনের বেলায় বালুবাহী ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবী জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করেছে শাহরাস্তি থানা পুলিশ। দুর্ঘটনার কারণে প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মীর মাহবুবুর রহমান।

এই সড়কের উয়ারুক বাজার থেকে মুদাফরগঞ্জ ১০ কিলোমিটারের মধ্যে বালু বাহী ড্রাম ট্রাকের দুর্ঘটনায় গেল তিন মাসে অন্তত ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা