বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিনের মৃত্যু

ইউসুফ বেপারী
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ৯:১৬
Link Copied Successfully!

দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল আমিন দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার শরীরে কোলন ও পাকস্থলীর ক্যান্সার শনাক্ত হওয়ার পাশাপাশি ক্যান্সার মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছিল। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তার ক্যান্সার ছিল Metastatic Adenocarcinoma। এর পাশাপাশি তিনি কিডনি জটিলতা (CKD), ডায়াবেটিস ও হৃদরোগেও আক্রান্ত ছিলেন।

বিজ্ঞাপন

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছিলেন না তিনি। চলতি বছরের মার্চ থেকে মুখ দিয়ে খাবার গ্রহণ বন্ধ হয়ে গেলে চিকিৎসকদের পরামর্শে Feeding Gastrostomy-এর মাধ্যমে পেটে স্থাপিত টিউব দিয়ে তাকে খাবার দেওয়া হচ্ছিল। এছাড়া ২০২৩ সালের নভেম্বর থেকে পায়খানার স্বাভাবিক পথ বন্ধ থাকায় Ileo-loop Colostomy করা হয়েছিল। ফলে কোলস্টমি ব্যাগের মাধ্যমে তার বর্জ্য নির্গত হতো।

অসুস্থতার শেষ পর্যায়ে নুরুল আমিনকে মহাখালী ক্যান্সার হাসপাতালের Palliative Care Unit (PCU)-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এর আগে তার অসুস্থতার কথা জানিয়ে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, নানা জটিলতার মধ্যেও তারা আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে তার সুস্থতার আশা করেছিলেন।

বিজ্ঞাপন

নুরুল আমিনের মৃত্যুতে বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকায় তার মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মহান আল্লাহর কাছে মরহুম নুরুল আমিনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা