মতলব উত্তরে এসএসসিতে পাসের হার ৫৮.৫০%, দাখিলে মাত্র ৩৯.৬১%

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৮:২৬
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে তিন ধারায় ভিন্ন চিত্র দেখা গেছে। এর মধ্যে এসএসসি ও ভোকেশনালে পাসের হার কিছুটা সন্তোষজনক হলেও দাখিলে ফলাফল বেশ হতাশাজনক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এসএসসিতে পাসের হার ৫৮.৫০ শতাংশ, দাখিলে ৩৯.৬১ শতাংশ এবং ভোকেশনালে ৬৬.৬৭ শতাংশ।

রবিবার (১০ আগস্ট) দুপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির কাছে জমা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৮৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। পাসের হার ৫৮.৫০ শতাংশ বলে নথিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

এসএসসি ফলাফলে প্রতিষ্ঠানভেদে রয়েছে উল্লেখযোগ্য ব্যবধান। কোনো কোনো প্রতিষ্ঠানে পাসের হার ৭০ শতাংশের বেশি হলেও কয়েকটি প্রতিষ্ঠানে তা ৫০ শতাংশের নিচে রয়েছে। এর মধ্যে টি কাটার একাডেমি থেকে অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, ফলে প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্যের মধ্যে বড় ধরনের পার্থক্য ফুটে উঠেছে।

অন্যদিকে, মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল সবচেয়ে হতাশাজনক। মোট ৪৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৮৭ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। ফলে দাখিলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৯.৬১ শতাংশ।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, দাখিলের বিভিন্ন মাদরাসায় পাসের হারে বড় ধরনের ব্যবধান রয়েছে। কিছু প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি হলেও কয়েকটি প্রতিষ্ঠানে তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে দাখিলের সামগ্রিক ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার সুযোগ রয়েছে।
তবে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় তুলনামূলক ভালো ফলাফল অর্জন করেছে মতলব উত্তর উপজেলা। এ ধারায় মোট ২২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাসের হার ৬৬.৬৭ শতাংশ।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মতলব উত্তরে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে নকলসহ কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হয়নি। কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে তদারকি করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল।

ভবিষ্যতেও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরো বলেন, এবারের ফলাফল মোটামুটি সন্তোষজনক। তবে ফলাফল আরও ভালো করার সুযোগ রয়েছে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে আমরা ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ