বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৬ | ৮:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত কুমিল্লা বিভাগ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৬ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মো. মিজানুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া সংগঠন সংশ্লিষ্ট স্বার্থবিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে তাকে আহ্বান জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা