মতলব উত্তরে ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ৮:৪১
Link Copied Successfully!

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলায় অর্ধ শতাধিক এতিমদের নিয়ে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) বাদ আসর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমাতুজ যাহারায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আর্কাইভসের তালিকাভুক্ত গভেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার।

বিজ্ঞাপন

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মতলব উত্তর উপজেলা অফিস প্রধান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপি’র বর্তমান সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, জনপ্রতিনিধি নাছির উদ্দিন মুন্সি, ইসমাইল হোসেন প্রমূখ।

মরহুম ইকরাম চৌধুরীর মিলাদ, দোয়া ও স্মরণ সভায় মিলাদ পরিচালনা করেন ফরাজীকান্দি ফাতেমা তুজ জাহরা মসজিদের খতিব ও নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া সিকদার এবং দোয়া পরিচালনা করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আর্কাইভ এর তালিকাভুক্ত গবেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার বলেন, ইকরাম চৌধুরীর মাধ্যমে চাঁদপুরে অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে এর মধ্যদিয়ে ইকরাম চৌধুরীও বেঁচে থাকবে। তাই পত্রিকাটি টিকিয়ে রাখতে হবে। তাহলেই দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন নানান গুণের অধিকারী। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন ধৈর্যশীল এবং একজন ত্যাগী মানুষ। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উনি অনেক সময়ইবৃহত্তর স্বার্থে নিজে ত্যাগ স্বীকার করেছেন। এর মধ্য দিয়েই তিনি সকলের ঐক্যটাকে ধরে রেখেছিলেন।

বিজ্ঞাপন

এসময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, মরহুম ইকরাম চৌধুরী ছিলেন একজন ধৈয্যশীল ও নিরঅহংকারী মানুষ। তিনি ছিলেন চাঁদপুরের সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র। তার বড় সফলতা ছিলো তিনি চাঁদপুরের অনেক সাংবাদিক সৃষ্টি করেছেন। যাঁরা বর্তমানে চাঁদপুরসহ বিভিন্ন স্থানে সুনামের সাথে সাংবাদিকতা করছেন। তিনি চাঁদপুর দর্পণ পত্রিকাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে ইকরাম চৌধুরী টিকে থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা