এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ৫:০৩
Link Copied Successfully!

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও দ্রুত ফলাফল জানা যাবে।

বিজ্ঞাপন

মুঠোফোনে ফলাফল জানার নিয়ম

সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে লিখতে হবে- এসএসসি, এরপর বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং ২০২৫। প্রতিটি তথ্যের মাঝে একটি করে ফাঁকা স্থান রাখতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে- এসএসসি, এরপর এমএডি, রোল নম্বর এবং ২০২৫। এরপর খুদে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে লিখতে হবে- এসএসসি, এরপর টিইসি, রোল নম্বর এবং ২০২৫। সেটিও ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি খুদে বার্তার জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটেও ফলাফল দেখতে পারবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা