
কচুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড: ক্ষতি ১০ লাখ টাকা
Link Copied Successfully!


বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ নলুয়া মজুমদার বাড়ির দুবাই প্রবাসী পলাশ মজুমদারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ সকালে ঘরের বৈদ্যুতিক লাইন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও টিনের ঘর ও ঘরের আসবাবপত্র, নগদ টাকা, কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ঘরের ভেতর থাকা মালামাল কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।


ঘটনার পর ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। পুড়ে যাওয়া ঘরের পাশে ধোঁয়া উড়তে দেখা যায় এবং চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পোড়া টিনের চালা ও আসবাবের ধ্বংসাবশেষ দেখতে ছুটে যান এলাকাবাসী।



























