ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৩ যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ৬, ২০২৬ | ৯:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে​ ইয়াবা সেবনকালে হাতেনাতে ৩ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে উত্তম-মধ্যম (গণধোলাই) দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার গাজীপুরের উদামদি এলাকায় পাম্প হাউজ সংলগ্ন আজিজের বাড়িতে এই ঘটনা ঘটে।

​আটককৃতরা হলেন পশ্চিম বাইশপুরের হারুনুর রশিদের ছেলে মো: রুবেল, বাচ্চু প্রধানের ছেলে মাহাবুব আলম, ছোট হলদিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. কাউসার।

বিজ্ঞাপন

পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা যায়, উদামদি পাম্প হাউজের পাশের আজিজের বাড়িতে তারা সংঘবদ্ধ হয়ে মাদক (ইয়াবা) সেবন করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় সাধারণ জনতা তাদের হাতেনাতে ধরে ফেলে। সে সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। ​সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, মাদক সেবনকালে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা