পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ৫, ২০২৬ | ১০:৪৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কবিতা আবৃতি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন,প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আকবার হোসেন,সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান তুহিন,সিনিয়র শিক্ষক মোঃ ইউনুস মিয়া, সহকারী শিক্ষক মোঃ আবদুল মালেক প্রমূখ।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মোঃ নুরুল আমিন।
যৌথভাবে সভা সঞ্চালন করেন, সহকারী শিক্ষক মোঃ শরীফ হোসেন আবীর,পেয়ার আহমেদ ভূঁইয়া এবং তাওফিকা আক্তার।

আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা