জুলাই গণঅভ্যুত্থান: চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

Reporter
গাজী মো সবুজ
আপডেটঃ আগস্ট ৫, ২০২৬ | ৯:০৯
Link Copied Successfully!

ফ্যাসিস্ট সরকারের গুম-খুন-দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চাঁদপুর শহরে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বায়তুল আমিন চত্বর থেকে এই গণমিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিল।

এরপূর্বে বায়তুল আমিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে দ্রুত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম কমিয়ে আনার দাবি জানান তিনি।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী অভিযোগ করেন, সারাদেশে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মো. আবুল হোসাইন, ফরিদগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউনুছ হেলাল, চাঁদপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুর আলম, খেলাফতে মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শোয়াইব।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর জেলা শাখার সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসিবুর রহমান হাসানসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা