
নতুন প্রজন্ম ও তরুণ প্রজন্মের সেতুবন্ধন যুবলীগ- মেজর রফিকুল ইসলাম বীরউত্তম এমপি


সোমবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।


ওই সময় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু বলেন, সুশৃংখল হয়ে যুবলীগে আসতে হবে। দেশের যেকোনো পরিস্থিতিতে যুবলীগকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও আনন্দ র্যালী শেষে সমাবেশে বক্তৃতা রাখেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন বাবর, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন।
হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল এর সভাপতিত্ব এবং যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন সোহেল এর পরিচালনায় মিছিল ও সমাবেশে অংশ নেয় হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল- আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন কমিটির সমন্বয়ক আব্দুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী রোটা. আহছান হাবিব অরুণ, উপজেলা আওয়ামী লীগের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রাথী মো. দুলাল হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সোমবার দুপুরের পর থেকে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদ প্রত্যাশী এবং যুবলীগের নেতৃবৃন্দ ব্যানার-ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে অবস্থান নেয়।
উল্লেখ্য যোগ্য মিছিলগুলো হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মজিবুর রহমান, ৭নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইয়াছিন আরাফাত, ৭নং বড়কুল ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দেন আহবায়ক মনির হোসেন, ৮নং হাটিলা ইউনিয়নের এসএম রাসেল পাটওয়ারী ও সাখাওয়াত হোসেন, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী আলী আহম্মদ ভুঁইয়া, গন্ধব্যপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহম্মেদ বিপ্লব, ১নং রাজারগাঁও ইউনিয়নে মিছিলের নেতৃত্ব দেন আবদুল হাদী, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দেন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি, ৪নং কালচোঁ ইউনিয়ন থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম মানিকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।


























