চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের বাকিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ৩:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদ আক্তার।

সোমবার সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করে পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবার মান, বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, আর্থিক ব্যবস্থাপনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নাধীন দুটি উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি উন্নয়ন কাজ বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “জনগণের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। বিভাগীয় পর্যায়ের এ ধরনের পরিদর্শন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে সহায়তা করবে। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুবুল আহসান, হিসাব সহকারী শ্রী সুজন সূত্রধর এবং ইউপি সদস্য মো. মানিক মিয়া, মো. আবুল বাশার, মো. দুলাল, মো. মাছুম বিল্লাহ, নারগিছ আক্তার ও মাহমুদা আক্তার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা