দাউদকান্দির খামারপাড়ায় বেইলি সেতু ধসে মতলবের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অল্পের জন্য বাঁচলেন ১৭ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ২:৪৮
Link Copied Successfully!

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায় বেইলি সেতু ধসে পড়ে মতলবের সঙ্গে দাউদকান্দির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলার হাজারো মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

শনিবার রাতে ভারী যানবাহন চলাচলের সময় হঠাৎ সেতুটি খালে ধসে পড়ে। এ সময় সেতুর উপর থাকা একটি যাত্রীবাহী নৌকাও পানিতে তলিয়ে যায়। তবে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ করায় নৌকায় থাকা ১৭ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ছবিতে দেখা যায়, বেইলি সেতুর একাংশ খালে উল্টে পড়ে আছে। পানিতে ডুবে আছে একটি নৌকা।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। সেতু ধসের কারণে এখন খামারপাড়া, গৌরীপুর ও মতলবগামী মানুষকে বিকল্প পথে ১৫-২০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। নৌকা ছাড়া বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনেও মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা ও সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা