দৃষ্টি প্রতিবন্ধীরাও প্রেসক্লাব ঘেরাও করার যোগ্যতা রাখে : আইউব আলী হাওলাদার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ১, ২০২৬ | ১০:৫১
Link Copied Successfully!

‘এদেশের দৃষ্টি প্রতিবন্ধীরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহা-সচিব মোঃ আইউব আলী হাওলাদার। তিনি বর্তমান সরকার বলেন ‘সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু কয়টা দৃষ্টি প্রতিবন্ধী পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে। আশা করছি মাননীয় আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিবেন। ‌না হয় আওয়ামী লীগকে যেমন শেখ হাসিনার কাছে লোকেরা ডুবিয়েছে, তেমনি বিএনপিকেও একদিন প্রধানমন্ত্রীর কিছু কাছের লোকেরা ডোবাবে।

১ আগস্ট শনিবার দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত অন্ধদের মাঝে (জা.আর) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আইউব আলী হাওলাদার বলেন, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তার স্ত্রী এবং একমাত্র কন্যা উচ্চ শিক্ষিত। আমরা মনে করি তার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে যারা রয়েছে, তাদের অনেকেই ভালো চিন্তার মানুষ না। তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করছে না।

বিজ্ঞাপন

তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় যে দুজন মন্ত্রী দায়িত্ব পেয়েছেন তারা আসলে কি আসলে সমাজকল্যাণমূলক কাজ করার যোগ্যতা রাখেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এটা ভেবে দেখবেন। জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উপর অত্যাচার-নিপীড়ন চালানো হচ্ছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী এটাকে নিজের হাতে দমন করবেন। আমাদের উপর নিপীড়ন চালালে সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধীরা একত্রিত হবে। দৃষ্টি প্রতিবন্ধীরাও জাতীয় প্রেসক্লাব ঘেরাও করার যোগ্যতা রাখে। কিন্তু আমরা আন্দোলন চাই না। আমরা আপনাদেরই স্বজন, আমরা এ দেশের নাগরিক আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং চাঁদপুর জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদার আরো বলেন, চাঁদপুরে অসংখ্য শিল্পপতি রয়েছেন। যারা চাইলেই চাঁদপুরে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াতে পারেন। কিন্তু এটা কেউ করছে না। চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক মহোদয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংখ্যাকে এক টন চাল দিয়েছেন। আমরা সংস্থার উদ্যোগে ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এই চালগুলো বিতরণ করা হয়েছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে সরকার তথা বিত্তশালীদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মাঝিরং পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান মাল, হাফেজ সিরাজুল ইসলাম। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিক খান, কোষাধক্ষ সামিয়া আক্তার, স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সাইফুল ইসলামসহ অন্যান্য রাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা