প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১, ২০২৬ | ১১:৪৯
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। পরে ওই দিন সন্ধ্যায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গর জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) দেশটির জন্য জারি করা ভ্রমণ সতর্কতা লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় এখনো অতিরিক্ত সতর্কতা বজায় রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণ সতর্কতার স্তর কমানোর সিদ্ধান্তকে তিনি বাংলাদেশের জন্য দারুণ খবর বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার ঢাকায় পৌঁছার পর নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া আরেক পোস্টে সার্জিও গর জানান, বাংলাদেশ সফর শুরু করতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করে তিনি পরবর্তী দুই দিনে ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা ব্যক্ত করেন।

সফরের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে মেয়র টিটুর নির্বাচনী উঠান বৈঠক, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল দৃষ্টি প্রতিবন্ধীরাও প্রেসক্লাব ঘেরাও করার যোগ্যতা রাখে : আইউব আলী হাওলাদার মতলব দক্ষিণে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি শিব্বির, সম্পাদক মোজাহের শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার – ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন – অ্যাড. শাহাজাহান খান ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাইমচরে গণমিছিল মহামায়া বাজারের বেহাল চিত্র দেখতে ক্লিন চাঁদপুর, ময়লায় বন্ধ খাল-ড্রেন ও নেই স্বাস্থ্যসম্মত টয়লেট-কসাইখানা কচুয়ায় দুই ভবনের কলাপসিবল গেইট ভেঙ্গে দুর্ধর্ষ চুরি, জনমনে আতঙ্ক আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫ দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহন বাগানে,অল্পের জন্য রক্ষা পেল ১৪ যাত্রী এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা