কচুয়ায় ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৬ | ৫:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অদ্য ২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে কচুয়া থানা পুলিশ পৃথক ৩টি অভিযান পরিচালনা করে।

এসআই মোঃ নাজমুল ইসলাম ও এএসআই মফিজুল ইসলাম-১ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জলা তেতৈয়া সাকিনে অভিযান চালান। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩৫) এর হেফাজত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তার পিতা- হাজী আব্দুল জলিল, মাতা- রোকসানা বেগম, গ্রাম- নোয়াদ্দা ভূঁইয়া বাড়ী।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৬২, তাং- ২৯/০৭/২০২৬ ইং, ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন কড়ইয়া সাকিনে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী জগন্নাথ চন্দ্র পাটিকর (২১) এর কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
তার পিতা- রনজিত চন্দ্র পাটিকর, মাতা- লক্ষী রানী, গ্রাম- কড়ইয়া পাটিয়াল বাড়ী, ওয়ার্ড নং-০৪, কচুয়া পৌরসভা।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৬১, তাং- ২৮/০৭/২০২৬ ইং, ধারা: ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

মহিদ্দিরবাগ এলাকা থেকে গ্রেফতার ১
এসআই মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন মহিদ্দিরবাগ সাকিনে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি হোসেন (২৬) এর হেফাজত থেকে ০২ পিস ইয়াবা ট্যাবলেটউদ্ধার করেন।
তার পিতা- মিজানুর রহমান, মাতা- শিল্পী বেগম, গ্রাম- দেবীপুর মিজি বাড়ী, ০৪নং ওয়ার্ড, ০৮নং কাদলা ইউপি।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৬৩, তাং- ২৯/০৭/২০২৬ ইং, ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত ০৩ জন আসামীকে অদ্য ২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মেয়েকে মারধর, থানায় মামলা, যুবক আটক সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার সেই জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় নির্বাচিত হলে ৩ মাসের মধ্যে হাজীগঞ্জ পৌরসভাকে মাদকমুক্ত করবো: জাকির মজুমদার হাজীগঞ্জে সহকারাী কমিশনার ভূমি ওমর সানীর যোগদান মতলব দক্ষিণে ২৫০০পিচ ইয়াবাসহ নারী ও ২ পিচ ইয়াবাসহ একজন পুরুষ গ্রেফতার চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁদপুরে ৫৯ মিলিমিটার বৃষ্টি, থাকবে আরো ৫ দিন ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’ চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব এর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম পাটোয়ারীর ইন্তেকাল যাদের নিরলস প্রচেষ্টায় ৯৬ বছরের গৌরবময় ইতিহাস ৭৩নং রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজীগঞ্জে সাপের ছোবলে দুই সন্তানের জননীর মৃত্যু  ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের পর মৃত্যু, পরিবারের অভিযোগ মিথ্যা অপবাদে গ্রেফতার শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপে পুলিশের সঙ্গে মেসেজ ও কথোপকথন, এলাকায় চাঞ্চল্য কচুয়ায় ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার হাজীগঞ্জে চা খেতে গিয়ে অটো হারিয়ে দিশেহারা চালক, থানায় অভিযোগ মতলব দক্ষিণে গ্রামীণ সড়ক বিধ্বস্ত, কোটি টাকার উন্নয়ন কাজ হুমকির মুখে চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি