হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, পরিবেশ রক্ষায় জহির বেপারীর ব্যতিক্রমী উদ্যোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৭, ২০২৬ | ৫:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জহির বেপারীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

রোববার সকালে বাড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ প্রধানীয়া, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধানীয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাশেম পাটোয়ারী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম পাটোয়ারী, রুহুল আমিন বেপারী, সাংবাদিক মানিক পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নুর মোহাম্মদ পাটোয়ারী, স্বপন বেপারী, মিজান বেপারী, নুরে আলম বেপারী, মান্নান বেপারী, জাকির পাটোয়ারী, আবু তাহের পাটোয়ারী, মনির, ইমন বেপারী, কাউসার আলম পাটোয়ারী, মো. তানভীর, ছাত্রনেতা রাহাতসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জহির বেপারী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে তাদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।” তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা