আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি – স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২৬, ২০২৬ | ১:২৮
Link Copied Successfully!

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান-সংক্রান্ত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের পুরো সময় তিনি সংবিধান অনুযায়ী প্রিভিলেজড ছিলেন। এ কারণে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের মামলা বা এ ধরনের আইনি পদক্ষেপের সুযোগ ছিল না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময়ের বাইরে কেউ যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, সে বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সরকার এমন কোনো বিষয় দেখেনি, যা আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যে কেউ তার বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। গণঅভ্যুত্থানের পর মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। তবে এখন পর্যন্ত উত্থাপিত অভিযোগের মধ্যে সরকার গুরুত্ব দেওয়ার মতো কিছু খুঁজে পায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী নির্ধারিত সব সুবিধা পাবেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ ও পিজিআরের মাধ্যমে ছয় মাসের নিরাপত্তা ব্যবস্থার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধাই তিনি ভোগ করবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর দাফন সম্পন্ন ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার শাহরাস্তিতে ৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মমিনুল হক এমপির জ্ঞান অর্জনের পাশাপাশি আমল ও উত্তম চরিত্র গড়ে তুলতে হবে: জেলা শিক্ষা অফিসার চাঁদপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার – আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা চাঁদপুরের কবি ও বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু আর নেই রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ বাবার বিদায়: এক শিশুর জীবনের সবচেয়ে বড় শূন্যতা শুরু হাজীগঞ্জের ৪নং কালোচোঁ ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হলো প্যাপিরাস পাঠাগারের একদিনের বইমেলা মতলব উত্তরে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মতলব উত্তরে বেড়েই চলেছে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে গ্রাহকরা পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ