মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ২৩, ২০২৬ | ৭:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে গজরা বাজারে সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমির সামনে থেকে র‍্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গজরা ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন বেপারী এবং আশারে আধার আলো সংগঠনের সহ-কোষাধ্যক্ষ সুমন প্রধান। সঞ্চালনা করেন সারা ফাউন্ডেশনের সদস্য মো.শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন যুবদলের সদস্য মেহেদী হাসান পাভেল, সারা ফাউন্ডেশন সদস্য, আশরাফুল ইসলাম রুবেল, হালিম, সানজির আহমেদ পারভেজ, মো সিয়াম, মো আরাফাত, মো ফরহাদ, নাইম’সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো যুবসমাজকে কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদক থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা।

সবশেষে আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে চাই নিজেদের সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলুন। তাদের সময় দিন, কথা শুনুন এবং সঠিক পথে চলতে উৎসাহিত করুন। পরিবার থেকেই সচেতনতা তৈরি হলে একটি মাদকমুক্ত, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
খেলার মাঠে রাজনীতি করবেন না – মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে প্রস্তাব আনার ঘোষণা দিলেন মমিনুল হক এমপি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক হাজীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন হাজীগঞ্জ বড় মসজিদে ‘প্রেমের শপথ’: ছবি ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের চাঁদপুরে কাঁচাবাজার ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি: হতাশ ক্রেতারা শাহরাস্তিতে পৃথক দুই অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা