হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ১০ আগষ্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৬ | ৭:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের লক্ষ্যে গত ০১ মাস যাবত ভোটার তালিকা হালনাগাদ ফরম কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৯শে জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৩০শে জুলাই বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এই বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল গত ২১শে জুলাই একটি নোটিশ জারি করেন। যা আজ ২২শে জুলাই হাজীগঞ্জ বাজারে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক গঠিত ভোটার তালিকা প্রস্তুত কমিটি আগামী ৩০শে জুলাই খসড়া ভোটার তালিকা জমা দিবেন। ১লা আগষ্ট সমিতি কার্যালয়ের সামনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে কারও নাম বাদ পড়লে বা কোন ভোটারের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে লিখিতভাবে সংশ্লিষ্ট অভিযোগটি জমা দিতে হবে। নির্বাচন পরিচালনা কমিটি ২ই আগষ্ট থেকে ৮ই আগষ্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযোগ গ্রহণ ও শুনানি করবেন।

ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে ০৯ই আগষ্ট চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। ১০ই আগষ্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ব্যবসায়ী সমিতির নির্বাচনে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করছেন নির্বাচন পরিচালনা কমিটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জের মোহাম্মদ সাইফুল মালিক আর নেই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শাহরাস্তিতে জলাবদ্ধতা শতাধিক পরিবারের দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর জনপ্রতিনিধি সৎ এবং জনকল্যাণমুখী হলে নাগরিকরাই তার সুফল পায়- আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)’র পক্ষ থেকে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু